দেশের আটটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এ সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
দেশের আট জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
দেশে বৃষ্টিপাতের পরিমাণ আগামী দুই দিনের মধ্যে বাড়তে পারে।এই সময়ে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাছাড়া এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন।
সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ের শঙ্কায় বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সমুদ্রবন্দরগুলোর সতর্ক বার্তায় এ তথ্য জানান।